• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে তীব্র শীতে জনজীবন বিপযর্স্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১৪, ২০২৪, ০৮:২১ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে তীব্র শীতে জনজীবন বিপযর্স্ত

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ঘন কুয়াশার সাথে হিমেল হাওয়া বয়ে যাওয়ায় তীব্র শীতে জনজীবন বিপযর্স্ত হয়ে পড়েছে। আজ রবিবার সকাল ছয়টায় গোপালগঞ্জের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৮ ডিগ্রি সেলসিয়াস।

সকালে জেলা বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে, গত তিন দিন ধরে জেলায় দেখা যায়নি সূয্যের মুখ। এতে তাপমাত্র কমে যাওয়ার সাথে সাথে হিমেল হাওয়া বয়ে যাওয়ায় বেড়েছে শীতের তীব্রতা। ঘন কুয়াশার কারনে দূর্ঘটনা এড়াতে সড়ক-মহাসড়ক দিয়ে হেডলাইট জ্বালিয়ে চালাচল করছে যানবাহন। তবে সবচেয়ে কষ্টে পড়েছে ছিন্নমুল ও খেটে খাওয়া মানুষেরা। অভাবের তাড়নায় শীত উপেক্ষা বাইরে বের হলেও গরম কাপড়ের অভাবে কষ্ট পাচ্ছেন তারা। শীত নিবারণে গরম কাপড় কিনতে ছুটছেন পুরাতন কাপড়ের দোকানে। শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন শিশু ও বৃদ্ধরা। জেলা রেডক্রিসন্টের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হলেও তা ছিল প্রয়োজনের তুলনায় সমান্য।

গোপালগঞ্জ আবহাওয়া অফিসের দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো: আবু সুফিয়ান জানিযেছেন, আজ রবিবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আদ্রতা ছিল ৯৮ শতাংশ। এ সপ্তাহ জুড়ে থাকে শীতের প্রকোপ। এরপর আস্তে আস্তে তাপমাত্রা বাড়তে থাকবে। #