বরিশাল
স্মার্ট শিক্ষা স্মার্ট দেশ শেখ হাসিনার বাংলাদেশ ও একটাই লক্ষ্য হতে হবে দক্ষ এই স্লোগানকে ধারণ করে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষা কার্যক্রমে প্রথম পর্বে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীনবরণ ও অভিভাবক সমাবেশ বরিশালে অনুষ্ঠিত হয়েছে। বরিশাল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এর আয়োজনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এ ওয়াই এম জিয়াউদ্দিন আল মামুন। ইনস্টিটিউট অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের বরিশালের পরিচালক মোহাম্মদ ইসরাইল হোসেন ও শিক্ষা প্রকৌশলের নির্বাহী প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম। অনুষ্ঠানে দেড় হাজার নবীন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।