স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : ঢাকা-১৯ আসনের নব নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম বলেছেন, যানযট নিরসন হাইওয়ে পুলিশের কাজ। আমরা হাইওয়ে পুলিশকে নির্দেশনা দিয়েছি, অনেকটা যানযট মুক্ত হয়েছে। ফুটপাত ইতিমধ্যে দখল মুক্ত করে যান চলাচলের জন্য সচল করে দেয়া হয়েছে।
আজ সোমবার (১৫ জানুয়ারী) বিকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য আরো বলেন, আমি সতন্ত্র নয় আওয়ামী লীগের সংসদ সদস্য হিসাবেই সংসদে যেতে চাই। এ বিষয়ে দলের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের সাথে কথা হয়েছে। তিনি বিষয়টি দেখবেন বলে জানিয়েছে।
এর আগে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে ঢাকা-১৯ আসনের নব নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম। পরে পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুসহ ১৫ আগষ্টে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করেন। এসময় বিপুল সংখ্যক সমর্থক ও নেতাকর্মীরা সাথে ছিলেন। #