• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরগুনায় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১৭, ২০২৪, ১২:৩৬ অপরাহ্ণ
বরগুনায় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

বরগুনা জেলা প্রতিনিধিঃ
বরগুনায় দুস্থ শীতার্ত ও প্রতিবন্ধী মানুষের মাঝে কম্বল বিতরণ করেন প্রতি বছরের ন্যায় এ বছরও
বরগুনা জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি ।

(১৭ জানুয়ারি) রোজ বুধবার বেলা ১২ দিকে
বরগুনা পৌরসভার বালিকা বিদ্যালয় সড়কে প্রায় ৫ শতাধিক অসহায়, দুস্হ, ও প্রতিবন্ধী মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বরগুনা জেলার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিন এর সভাপতি, ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা প্রশাসক মোহা. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা মো. মোতালেব মৃধা, সহ চেম্বার অব কমার্সের এন্ড ইন্ডাষ্ট্রি এর বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বরগুনা জেলার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর কবির বলেন আমাদের চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর এ সেবা চলমান, এবং আগামীদিন গুলোতেও সেবা দিয়ে যাবো। এখন ৫ শতাধিক মানুষকে আমরা কম্বল দিয়েছি, আগামী দিনগুলোতে আল্লাহ যদি আমাকে ভালো রাখে সুস্থ রাখে আমরা গ্রামে গিয়ে প্রতিটা অসহায় দুস্হ মানুষের কাছে গিয়ে এ কম্বল পৌঁছে দিব ইনআশাল্লাহ।

চেম্বার অব কমার্সের এন্ড ইন্ডাষ্ট্রি
পক্ষ থেকে কম্বল পেয়ে মোসা. কমলা বেগম বলেন, আমি কম্বল পেয়ে অনেক খুশি যে পরিমাণে শীত পড়া শুরু হইছে একটা কম্বল কেনার মতন টাকা নাই, এ কম্বল পাইয়া এখন আর শীতে কষ্ট করা লাগবে না।

এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহা. রফিকুল ইসলাম, সকালের উদ্দেশ্যে বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব ‘মানুষ মানুষের জন্য’। দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো। শীত বস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত। চেম্বার অব কমার্সে পক্ষ থেকে শীতার্ত ও গরীব অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ কালে একথা বলেন।