• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে তীব্র শীতের সাথে বৃষ্টি হওয়ায় জনজীবন বিপযর্স্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১৮, ২০২৪, ১০:০৬ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে তীব্র শীতের সাথে বৃষ্টি হওয়ায় জনজীবন বিপযর্স্ত

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে তীব্র শীতের সাথে বৃষ্টি হওয়ায় জনজীবন বিপযর্স্ত হয়ে পড়েছে। ভোর থেকে বৃষ্টি আর ঠাণ্ডা বাতাস শীতের মাত্রাকে বাড়িয়ে দিয়েছে দ্বিগুণ। গত ২৪ ঘন্টায় জেলায় ১১ মিলি মিটার বৃষ্টিপাত হয়েছে। তাপমাত্রা খুব একটা নিচে না নামলেও কনকনে ঠাণ্ডা অনুভূত হচ্ছে।

আজ বৃহস্পতিবার ভোর থেকে বাড়ে শীতের তীব্রতা। এর মধ্যে ভোর ৬টা থেকে গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থানে শুরু হয় বৃষ্টি। এতে বিপযর্স্ত হয়ে পড়েছে জনজীবন। তবে সবচেয়ে বেশি অসুবিধার শিকার হয়েছে দিনমজুরের। এক দিকে শীত অন্য দিকে বৃষ্টি হওয়ায় কাজে বের হতে পারেনি তারা। কোথাও সূর্যের মুখ দেখা না গেলেও ঠাণ্ডা বাতাস কাঁপিয়ে তুলছে ছিন্নমূল মানুষগুলোকে। পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে দুর্বিষহ দিন পার করছেন তারা।

গোপালগঞ্জ আবহাওয়া অফিসের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি আবু সুফিয়ান জানান, গত ২৪ ঘন্টায় ১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জেলা সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করেছে জেলা আবহাওয়া অফিস। #