• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

প্রেমবাগে নব-নির্বাচিত এমপি এনামুল হক বাবুলকে সংবর্ধনা প্রদান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১৮, ২০২৪, ১৪:৩৮ অপরাহ্ণ
প্রেমবাগে নব-নির্বাচিত এমপি এনামুল হক বাবুলকে সংবর্ধনা প্রদান

আবু তাহের, অভয়নগর (যশোর) প্রতিনিধি\
যশোর অভয়নগর উপজেলার প্রেমবাগে ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে প্রেমবাগ স্কুল মাঠে ১৮ জানুারি বৃহস্পতিবার বিকাল তিনটায় নব নির্বাচিত যশোর-৪ আসনের এমপি এনামুল হক বাবুলকে সংবর্ধনা প্রদান করা হয়।
প্রেমবাগ ইউনিয়ন আওয়ামলীগের সভাপতি সরদার বাবুল আক্তার এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানের মধ্যমনি সাবেক নওয়াপাড়া পৌরসভার মেয়র ও অভয়নগর উপজেলার আওয়ামীলীগের সভাপতি যশোর-৪ এর নৌকা প্রতিকের নব নির্বাচিত সাংসদ আলহাজ্জ্ব এনামুল হক বাবুলকে আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ও প্রেমবাগ স্কুল বাজার কমিটি ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করে। প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্জ্ব এনামুল হক বাবুল প্রাক্তণ প্রয়াত ইউনিয়ন আওয়ামীলেগর সভাপতি সৈয়দ আঃ হাকিম এর রুহের মাগফিরাত কামনা এবং ইউনিয়ন আওয়ালীগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রেমবাগ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম মিলন এর সঞ্চলনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন অভয়নগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান, অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর, সাবেক মহিলা ভাইচ চেয়ারম্যান লায়লা খাতুন, অভয়নগর উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ সৈয়দ কবির হোসেন জনি, প্রেমবাগ ইউপি চেয়ারম্যান প্রভাষক মফিজ উদ্দীন, প্রেমবাগ ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মনোয়ার হোসেন, সহ-সভাপতি মনিরুজ্জামান, সাংগাঠনিক সম্পাদক সরদার জিয়াউর রহমান। ওয়ার্ড আওয়ামাীলগ নেতা জহিরুল ইসলাম, জাকির হোসেন। ইউনিয়ন যুবলীগ নেতা নাসির উদ্দিন, ডঃ সৈয়দ ফয়জুল হাসান পাভেল, স্বেচ্ছাসেবকলীগ নেতা রিয়াজুল ইসলাম রিপন। বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, ৪নং ওয়ার্ড সদস্য মোঃ রাজিব হোসেন, ৫নং ওয়ার্ড সদস্য শেখ তবিবুর রহমান প্রমূখ। অনুষ্ঠান শেষে মরহুম ‘সৈয়দ আব্দুল হাকিম’ ট্রাস্ট এর পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে কম্বল তুলে দেন প্রধান অতিথি।