• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মেহেন্দিগঞ্জে জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১৯, ২০২৪, ১০:৪৪ পূর্বাহ্ণ
মেহেন্দিগঞ্জে জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত।

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:
মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আজ ১৯ জানুয়ারী : প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৮তম জন্ম বার্ষিকী উপলক্ষে পাতারহাট সাব রেজিস্টার জামে মসজিদে বাদ জুমা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মসজিদের সম্মানীত ইমাম ও খতিব আলহাজ্জ হযরত মাওঃ মানসুর আলম। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন পিপলু, উপজেলা বিএনপির সদস্য সচিব সিহাব আহমেদ সেলিম, সিনিয়র যুগ্ন-আহবায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌর বিএনপির সভাপতি রিয়াজ শাহিন লিটনসহ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।