• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে শহীদ আসাদ দিবস পালন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ২০, ২০২৪, ০৭:৫১ পূর্বাহ্ণ
বরিশালে শহীদ আসাদ দিবস পালন

৬৯’র গণঅভ্যুন্থানের মহানায়ক শহীদ আসাদুজ্জামান আসাদের ৫৫ তম মৃত্যুবার্ষিকীতে আসাদ পরিষদ বরিশাল জেলা কমিটির উদ্যোগে সকাল ১১ টায় অশ্বিনী কুমার হল চত্ত্বরে জেলা সভাপতি ডা.মিজানুর রহমানের সভাপতিত্ত্বে,সংগঠক শামিল শাহরোখ তমালের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাকশিস বরিশাল বিভাগীয় আহবায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল,জাতীয় কৃষক সমিতির জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক ফিরোজ,বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বরিশাল মহানগর নেতা অধ্যাপক আবদুল মোতালেব হাওলাদার, ট্রেড ইউনিয়ন কেন্দ্র বরিশাল জেলা সভাপতি এড. একে আজাদ, বাসদ বরিশাল জেলা সদস্য সচিব মনিষা চক্রবর্তী, আসাদ পরিষদ বরিশাল জেলা সহ সভাপতি আমিনুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক জ্যোতির্ময় চক্রবর্তী রতন, গণসংহতি আন্দোলনের আরিফুর রহমান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির হারুন হাবিব,ছাত্রমৈত্রীর সাবেক কেন্দ্রীয় নেতা মিন্টু দে,ছাত্র কাউন্সিলের কেন্দ্রীয় নেতা সুজয় শুভ,সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বরিশাল মহানগর সভাপতি বিজন সিকদার,ছাত্র ফেডারেশন বরিশাল জেলা সাধারণ সম্পাদক রাইদুল ইসলাম সাকিব।
বক্তারা শহীদ আসাদের স্বপ্নের জনগণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মানে সকল সংকীর্ণতা দূর করে বাম প্রগতিশীল সংগঠনকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
এছাড়াও আবৃত্তি এবং গণসংগীত পরিবেশন করেন চারণ সাংস্কৃতিক কেন্দ্র ও শালিন্য সেচ্ছাসেবী সংগঠন। উল্লেখ্য শহীদ আসাদ মওলানা আবদুল হামিদ খাম ভাষানী অনুসারী ন্যাপ এবং পূ্র্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন মেনন গ্রুপের কেন্দ্রীয় নেতা ছিলেন, ৬৯’র গণঅভ্যুত্থানে ঢাকা মেডিকেল কলেজের সামনে পুলিশের গুলিতে তিনি শহীদ হন, তার আত্মত্যাগের মধ্য দিয়ে সামরিক স্বৈরাচারী আইয়ুব শাহীর পতন ঘটে।