• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাগেরহাটে ২০ কেজি গাঁজাসহ আটক -২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ২০, ২০২৪, ১৫:৪৯ অপরাহ্ণ
বাগেরহাটে ২০ কেজি গাঁজাসহ আটক -২

এম এস খালিদ, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাটে যাত্রিবাহী পরিবহন থেকে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারীকে আটক করে জেলা ডিবি পুলিশ।

আটককৃত আসামিরা হলেন- বাগেরহাটের রামপাল সিংগার বুনিয়া এলাকার হালিম সরকারের ছেলে নোমান সরকার (২৩) ও লক্ষীপুরের রায়পুর সাইচা দালাল বাজার এলাকার ফরিদ ভূঁইয়ার ছেলে রাকিব হোসেন (২০)।

আজ শনিবার (২০ জানুয়ারি) বিকাল ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের দের বোয়ালিয়া মিলু মিয়া মোড় নামক এলাকা থেকে ফেনী থেকে ছেড়ে আসা কমফোর্ট পরিবহনে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ আসামিদের আটক করেন বাগেরহাট জেলা ডিবি পুলিশ।

বাগেরহাট জেলা ডিবি পুলিশের ওসি স্বপন কুমার এ তথ্য নিশ্চিত করে বলেন, পূর্ব থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযানটি চালিয়েছি। ২০ কেজি গাঁজা ব্যাগের ভিতর সুন্দর করে পেচিয়ে গাড়ির বক্সে রাখা ছিল । আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্যের আইন অনুযায়ী মামলার প্রস্তুতি চলছ।