স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩ হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। চট্রগ্রাম বন্দর কর্তৃপক্ষের সৌজন্যে এসব কম্বল বিতরণ করা হয়।
আজ রবিবার (২১ জানুয়ারী) বিকেলে টুঙ্গিপাড়া উপজেলা অডিটরিয়ামের হল রুমে এ কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহামুদ চৌধুরী এসব কম্বল শীতার্ত মানুষের হাতে তুলে দেন।
এসময় নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো: মোস্তফা কামাল, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম সোহায়েল, পায়রা বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল গোলাম সাদেক, মংলা বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসা. নাজমুন নাহার, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. বাবুল শেখ উপস্থিত ছিলেন। #