স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে নন্দিনী বিশ্বাস (৯) নামে ৪র্থ শ্রেনীর এক স্কুল ছাত্রীকে হত্যা করা হয়েছে।
আজ রবিবার (২১ জানুয়ারী) দুপুরে উপজেলার ভাবড়াশুর ইউনিয়নের নলডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শিশু মুকসুদপুর উপজেলার ভাবড়াশুর ইউনিয়নের নলডাঙ্গা গ্রামে বিজন বিশ্বাসের মেয়ে ও ভাবড়াশুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর ছাত্রী।
নিহত শিশু পিতা বিজন বিশ্বাস জানান, তার স্ত্রী সকালে কাজ করতে বাড়ি থেকে বেরিয়ে এবং তাদের ছেলে স্কুলে চলে যায়। এসময় বাড়িতে কেবলমাত্র মেয়েটি ছিল। পরে বাড়ির পাশে মেয়ে পড়ে রয়েছে এমন খবর পেয়ে পরিবারের সদস্যরা উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরতঃ চিকিৎসক মৃত ঘোষনা করে। এসময় মেয়েটির গলায় থাকা স্বর্ণের চেইন খুঁজে পাওয়া যাযনি। গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে তাকে হত্যা করা হতে পারে বলে ধারনা করছে নিহত শিশুর পরিবার।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফুল আলম জানান, শিশুটির শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ-২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পোষ্টমর্টেমের পর মৃত্যুর আসল কারন জানা যাবে। এই ঘটনায় থানায় এখোনো কোন অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। #