• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নেসকো পিএলসিতে সরকার ঘোষিত ৫% বিশেষ সুবিধা বাস্তবায়ন ও কার্য্যকরের দাবীতে দিনাজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ২৫, ২০২৪, ১৫:১৭ অপরাহ্ণ
নেসকো পিএলসিতে সরকার ঘোষিত ৫% বিশেষ সুবিধা বাস্তবায়ন ও কার্য্যকরের দাবীতে দিনাজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :
সরকার কর্তৃক ঘোষিত ৫% বিশেষ সুবিধা নেসকো পিএলসিতে বাস্তবায়ন না করার প্রতিবাদে এবং কার্য্যকর করার দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২৫ জানুয়ারী বৃহস্পতিবার সকালে নেসকো বিদ্যুৎ শ্রমিক লীগ দিনাজপুর জেলা শাখার আয়োজনে দিনাজপুর পিডিবি ভবন কার্য্যালয়ের প্রধান গেটে উপরে উল্লেখিত একদফা দাবীতে ঘন্টাব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সংগঠনের নেতাকর্মী ও সর্মথকেরা। এসময় তারা বলেন,সরকার নেসকো কর্মচারীদের ৫% বিশেষ সুবিধা প্রদান করলেও প্রতিষ্ঠানের কর্ণধারেরা তা বাস্তবায়নের তেমন কোনো উদ্যোগ নিচ্ছেন না, ফলে আজও এই সুবিধা হতে বঞ্চিত হয়ে আসছেন তারা।

পিডিবি ক্যাম্পাসে বিক্ষোভ পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, দ্রুত সরকার প্রদত্ত কর্মচারীদের জন্য ৫% বিশেষ সুবিধা নেসকোর প্রতিষ্ঠানে বাস্তবায়ন করা হউক,অন্যথায় সংগঠনের কর্মীদের ন্যায় সংগত দাবীর পক্ষে কঠোর কর্মসুচী ও ব্যাপক আন্দোলন গড়ে তোলা হবে। সরকার কর্তৃক ঘোষিত ৫% বিশেষ সুবিধা নেসকো পিএলসিতে বাস্তবায়ন ও কার্য্যকর করা হউক।

এসময় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, নেসকো বিদুত শ্রমিক লীগ দিনাজপুর জেলা শাখার সভাপতি মো: তরিকুল ইসলাম,সহ সভাপতি এবিএম সিদ্দিক ও এনামুল কিবরিয়া,সাধারন সম্পাদক মো: আজিজুল হক,যুগ্ম সম্পাদক মো: আশরাফুল আল,সাংগঠনিক সম্পাদক মো: তহিদুল ইসলাম, প্রমুখ।