স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে দাঁতের চিকিৎসা করায় ডেন্টাল কেয়ারের মালিক সিরাজুল ইসলামকে প্রিন্স নামে এক গ্রাম চিকিৎসককে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ বৃহস্পতিবার (২৫) জানুয়ারী বিকালে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট মো. মঈনুল হক এ জরিমানা করেন।
উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ডের আল্লামা শামসুল হক ডেন্টাল কেয়ারের মালিক সিরাজুল ইসলাম প্রিন্সকে এ জরিমানা করেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট মো. মঈনুল হক।
ইউএনও মো. মঈনুল হক বলেন, ডেন্টাল কেয়ারের মালিক সিরাজুল ইসলামকে প্রিন্স দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে রোগীদের চিকিৎসা করে আসছিলেন। রোগীদের স্বাস্থ্য ঝুঁকিতে থাকায় তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এর পাশাপাশি তাকে সতর্ক করা হয়েছে।
তিনি আরো বলেন, স্বাস্থ্য সেবার মান বৃদ্ধি করতে আগামীতেও ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে। এসময় টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডাঃ আলিফ শাহারিয়া সহ পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। #