• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

উজিরপুর সাংবাদিক ইউনিয়ন এর পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ২৮, ২০২৪, ১৩:০৮ অপরাহ্ণ
উজিরপুর সাংবাদিক ইউনিয়ন এর পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ত্রান তহবিল মাধ্যমে ২৮ জানুয়ারী রোববার সকালে সাংবাদিক ইউনিয়নের উপজেলাস্থ কার্যালয়ে দুস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সরদার , সাধারণ সম্পাদক শাকিল মাহমুদ বাচ্চু , যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মাসুম , সাংগঠনিক সম্পাদক নাজমুল হক মুন্না , ক্রীড়া সম্পাদক সুদেব কুমার মন্ডল , প্রচার ও প্রকাশনা সম্পাদক বিপ্লব কুমার হাজারী, দপ্তর সম্পাদক জুনায়েদ খান সিয়াম সহ অনেকে ।