হেলাল আহমদ বালাগঞ্জ প্রতিনিধিঃ বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা সাহিত্য ও সংস্কৃতি পরিষদ (বাওসাসপ)’র ১৪৪তম সাহিত্য আসর,সাংস্কৃতিক আড্ডা ও পরিষদ সহ-সভাপতি কবি মোহাম্মদ আরজু মিয়ার ৭টি যৌথ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জানুয়ারি) বিকেল তিনটায় ওসমানীনগরের তাজপুর-বাজারস্থ চাইল্ড ফেয়ার ইংলিশ মিডিয়াম স্কুলে পরিষদ সাধারণ সম্পাদক মো. রাশেদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত আসরে সভাপতিত্ব করেন পরিষদ সভাপতি কবি জালাল আহমদ খালিছদার।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দার্শনিক কবি শিকদার মুহাম্মদ কিব্রিয়াহ। প্রধান আকর্ষণ ছিলেন বিশিষ্ট গবেষক সাবেক চেয়ারম্যান আব্দুল হাই মোশাহিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক,সম্পাদক,প্রকাশক বিমান তালুকদার;বিশিষ্ট নাট্যকার বাবুল আহমদ,বিশিষ্ট কবি হরিপদ চন্দ,কবি ও সাংবাদিক মেঘদাদ মেঘ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও ছড়াকার ফারুক ইসলাম,বিশিষ্ট সাংবাদিক শাহাব উদ্দিন শাহিন, ছড়াকার আমিনুল ইসলাম সফর,কবি আরজু মিয়া,ওসমানীনগর উপজেলা হিসাব রক্ষণ অডিট কর্মকর্তা অণুগল্পকার মাকসুদ তুহিন,কবি ও শিক্ষক সীমা কর,কবি ও শিক্ষক বশির মিয়া,কবি আনোয়ার আলী (লেচু মিয়া),গোয়ালাবাজার আদর্শ গণপাঠাগার সভাপতি নির্মল চন্দ্রধর,উদয়ন কিন্ডারগার্টেন জুনিয়র গার্লস স্কুলের অধ্যক্ষ স্বপন লাল সেন,দয়ামীর কলেজ প্রভাষক মো.গোলাম কিবরিয়া,ডা.মুকুন্দ লাল নাথ,গীতিকার সিরাজুল ইসলাম দয়া,শিক্ষক বাবলী রাণী দে,শিক্ষক ফয়জুল ইসলাম,সমাজকর্মী সুব্রত কুমার দেব,শিক্ষক নাজমুল ইসলাম,মো.ফরহাদ জায়গীরদার,শিক্ষক মো.খালিছ মিয়া,শিক্ষক মো.ফেরদৌস আলম,শিক্ষক মো.আনিসুর রহমান,শিক্ষক মো.আমীর হামজা,শিক্ষক সুজিত গুণ,শিক্ষক মো.ফারহানুজ্জামান চৌধুরী,বিজ্ঞান লেখক রাফিদুল ইসলাম পলাশ,তপন লাল দেব,মো.মাসুম জায়গীরদার,শিক্ষক এমদাদুর রাজা চৌধুরী,মো.মজাহিদ আলী,ডা.মো.মিরাজুল ইসলাম,সৈয়দ সাইফুল আহমদ শায়েক,হাফেজ মো.আজিজুল হক,হাফেজ মো.ইয়াহইয়া,আব্দুস ছালাম,মোশাহিদ আলী,লোকমান আহমদ,মো.কামরান আহমদ,সানজিদ চৌধুরী,আব্দুল জলিল,জুবায়ের আহমদ,মাহফুজ আহমদ,দেবপ্রিয় দেব,মিজানুর রহমান,ফুয়াই চন্দ্র দেবনাথ,আনোয়ার আহমেদ,মো.শাহিদুল ইসলাম সুমন,মজনু মিয়া,তুহিন আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে শিক্ষক মো.এমদাদুর রাজা চৌধুরীকে সভাপতি,হাফেজ মো.আজিজুল হককে সাধারণ সম্পাদক এবং মোশাহিদ আলীকে সাংগঠনিক করে বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা সাহিত্য ও সংস্কৃতি পরিষদ (বাওসাসপ)’র ১৩ সদস্যবিশিষ্ট উছমানপুর ইউনিয়ন শাখা কমিটি গঠন করা হয়।