মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলায় ভোলা সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র,ডাকাতি ও মাদক মামলার ২ আসামীকে গ্রেফতার করা হয়েছে।
ভোলা সদর মডেল থানা পুলিশ সুত্রে জানা গেছে,২৮ জানুয়ারি রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম এর নির্দেশে ভোলা সদর মডেল থানার ওসি মোহাম্মদ মনির হোসেন মিয়ার প্রত্যক্ষ তত্ত্ববধায়নে ভোলা সদর মডেল থানার এএসআই নাজির হোসেনের চৌকস নেতৃত্বে ঢাকা চক বাজার এলাকা থেকে অস্ত্র ও ডাকাতি মামলার ২২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ জাফর এবং মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ ফারুক কে নারায়ণগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
ভোলা সদর মডেল থানার ওসি মোহাম্মদ মনির হোসেন মিয়া বলেন,ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম এর নির্দেশে ঢাকা ও নারায়ণগঞ্জ এলাকা থেকে ২৮ জানুয়ারি রাতে অস্ত্র ও মাদক মামলার ২ আসামীকে গ্রেফতার করে ২৯ জানুয়ারি সকালে ভোলা সদর মডেল থানায় নিয়ে আসা হয় এবং ২৯ জানুয়ারি দুপুরে ভোলা কোর্টে প্রেরণ করা হয়েছে।