• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে তিন ব্যবসায়িকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ৩১, ২০২৪, ১৩:৫৬ অপরাহ্ণ
গৌরনদীতে তিন ব্যবসায়িকে জরিমানা

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ নকল প্রসাধনী বিক্রি ও পন্যের মূল্য তালিকা না থাকায় বরিশালের গৌরনদীতে তিন ব্যবসায়িকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইন্দ্রানী দাস ও সুমী রানী মিত্র উপজেলার টরকী বন্দরে এ অভিযান পরিচালনা করেন। এসময় স্যানিটারী ইন্সপেক্টর শঙ্কর কুমার দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।