• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরগুনায় বিদ্যানন্দ ফাউন্ডেশনের শিক্ষা বৃত্তি প্রদান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১, ২০২৪, ১২:১৭ অপরাহ্ণ
বরগুনায় বিদ্যানন্দ ফাউন্ডেশনের শিক্ষা বৃত্তি প্রদান

বরগুনা জেলা প্রতিনিধি:
স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। 

বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারী ) বেলা ১১ টায় বরগুনা সদর উপজেলা কনফারেন্স রুমে এ বৃত্তি প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম মিঞা। 

স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান বিদ্যানন্দ ফাউন্ডেশনের প্রোগ্রাম কোঅর্ডিনেটর মোঃ রানা আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাফর হোসেন হাওলাদার।

বৃত্তি প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বরগুনা প্রেসক্লাবের অর্থ সম্পাদক জাহাঙ্গীর কবীর মৃধা, যুবস্বেচ্ছাসেবক মোঃ মুসা, রঞ্জু ফরাজী প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম মিঞা বলেন, বিদ্যানন্দ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে অসহায় মানুষের সেবায় কাজ করে যাচ্ছে, আশাকরি এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে। 

সভাপতির বক্তব্যে বিদ্যানন্দ ফাউন্ডেশনের প্রোগ্রাম কোঅর্ডিনেটর মোঃ রানা আহমেদ বলেন, ২০১৩ সালে প্রতিষ্ঠিত এস্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানটি খাদ্য, শিক্ষা, চিকিৎসা, আত্মকর্মসংস্থান, দূর্যোগে ত্রাণ কার্যক্রম পরিচালনাসহ সারাদেশে নানা রকম সমাজ উন্নয়নমূলক কাজ করে থাকে। এসব কাজের স্বীকৃতি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিদ্যানন্দ ফাউন্ডেশনকে সমাজসেবায় ক্যাটাগরিতে “একুশে পদক-২০২৩” সহ বিভিন্ন পদকে ভূষিত করা হয়েছে। উক্ত কাজের ধারাবাহিকতায় বরগুনা সদর উপজেলায় ৩০ জন দুঃস্থ অসহায় শিক্ষার্থীদের মাঝে নগদ ৪ হাজার টাকা ও ১ হাজার টাকার শিক্ষা উপকরণ মোট ৫ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। 

রানা আহমেদ আরো বলেন, শিক্ষাবৃত্তি আমাদের নিয়মিত প্রজেক্ট, আমরা সারা বছরই দেশের বিভিন্ন জেলা ও উপজেলাতে শিক্ষাবৃত্তি প্রদান করে থাকি। প্রান্তিক পর্যায়ে শিক্ষার প্রসার ঘটতেই আমাদের এই আয়োজন।