মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ– মেহেন্দিগঞ্জ উপজেলার দক্ষিন উলানিয়ার কলেজ মাঠের পূর্বপাশে আশা গ্রামের চিকন খালের পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় ৬টি ড্রাম ভর্তি বিপুল পরিমান ইলিশ পোনা উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোষ্টগার্ড দক্ষিন জোন ,বিসিজি স্টেশন, কালিগঞ্জের সিসি আরিফুর রহমানের নেতৃত্বে একটি টিম বৃহস্পতিবার দুপুর ১ টার সময় এই অভিযান পরিচালনা করেন। ২ থেকে ৩ ইঞ্চি সাইজের প্রায় ২ হাজার কেজি মাছ ছিলো ড্রামগুলোতে। পরে মেহেন্দিগঞ্জ উপজেলা মৎস কর্মকর্তা মোঃ কামাল উদ্দিনের উপস্থিতিতে স্থানীয় বিভিন্ন ইয়াতিম খানা ,,মাদ্রাসাসহ এলাকার দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে বিতরন করা হয়। মেহেন্দিগঞ্জের উলানিয়ার একটি প্রভাবশালী মহল ছত্রছায়ায় সরকারি নির্দেশ অমান্য করে মেঘনা নদীতে রাতের আধাঁরে বাধাঁজালের মাধ্যমে এই বিপুল পরিমান মাছ ধরেছে বলে স্থানীয়রা জানান। এ ব্যাপারে মেহেন্দিগঞ্জ উপজেলা মৎস কর্মকর্তা মোঃ কামাল উদ্দিন সংবাদ মাধ্যমকে জানান, মেঘনা নদীতে সরকারি নির্দেশ অমান্য করে প্রভাবশালী মহলের মদদে যে বা যাহারা ইলিশ পোনা ধরতেছে, তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।