• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরগুনায় প্রবীণ সাংবাদিকের নামে সড়ক উদ্ভোদন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১, ২০২৪, ১৩:৫৫ অপরাহ্ণ
বরগুনায় প্রবীণ সাংবাদিকের নামে সড়ক উদ্ভোদন

বরগুনা জেলা প্রতিনিধিঃ
বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের ফুলঝুড়ি সড়কটি প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মোঃ “আনোয়ার হোসেন মনোয়ার নাম ফলক শুভ উদ্ভোদন করা হয়েছে।

বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় এক অনারাম্বড় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের এর সভাপতিত্বে ও সাংবাদিক রেজাউল ইসলাম টিটুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা প্রশাসক মোহা. রফিকুল ইসলাম, এবং আনুষ্ঠানিক ভাবে এ সড়কের নাম ফলক উন্মোচন করেন। স্বাগত বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মনোয়ার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরগুনা প্রেসক্লাব সভাপতি অ্যাড. মোস্তফা কাদের, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্র রঞ্জন শীল, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি অ্যাড. সোহেল হাফিজ, সাংবাদিক মালেক মিঠু, গৌরিচন্না টিবিএম কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ সহ প্রমুখ।

এসময় অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক আনোয়ার হোসেন মনোয়ার এর নামে সড়কের নাম করায় বর্তমান প্রশাসনকে ধন্যবাদ জানান এলাকাবাসী।