• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বামনায় সংসদ সদস্যকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২, ২০২৪, ১৫:০৯ অপরাহ্ণ
বামনায় সংসদ সদস্যকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার:
বরগুনা-২ আসনের নবাগত সংসদ সদস্য সুলতানা নাদিরা এমপি-কে রামনা শের-ই-বাংলা সমবায় মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।
আজ শুক্রবার বিকেলে রামনা শের-ই বাংলা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও রামনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম জমাদ্দারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরা এমপি, বিশেষ অতিথি ছিলেন বরগুনা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফারজানা সবুর রুমকি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন জমাদার, বামনা সদর ইউপি চেয়ারম্যান এডভোকেট চৌধুরী কামরুজ্জামান সগির, বুকাবুনিয়া ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সবুজসহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ। অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গানের মাধ্যমে এমপি কে ফুল দিয়ে বরণ করে নেয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।