• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

যবিপ্রবি শ.ম.র হলে ১৯ দিনে ২২ টি গাঁজা গাছ উদ্ধার, উদাসীন হল প্রশাসন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২, ২০২৪, ১২:৫৫ অপরাহ্ণ
যবিপ্রবি শ.ম.র হলে ১৯ দিনে ২২ টি গাঁজা গাছ উদ্ধার,  উদাসীন হল প্রশাসন

রিপোর্ট৭১ ডেস্ক:
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শহীদ মসিয়ূর রহমান (শ.ম.র.) ছাত্র হলে আবারও জন্মেছে গাজা গাছ। শুক্রবার (২ ফেব্রুয়ারি) হলের পিছনে পশ্চিম পাশে ৭ টি গাঁজা গাছ পাওয়া যায়। এর আগে (১৫ জানুয়ারি) ১৫ টির মতো গাঁজা গাছ উদ্ধার করে আনসার সদস্যের মাধ্যমে পুড়িয়ে দেয় হল কতৃপক্ষ।

এ বিষয়ে যবিপ্রবির শহীদ মসিয়ূর রহমান হলের প্রভোস্ট ড. মোঃ আশরাফুজ্জামান জাহিদ বলেন, আমরা এখনি গাছগুলো ধ্বংস করার ব্যবস্থা গ্রহণ করবো। গতমাসে গাঁজা গাছ পাওয়ার পরই মালীকে নির্দেশনা দেওয়া হয়েছিল এসব গাছ যেন কোনভাবেই জন্মাতে না পারে। হল সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেওয়া হয়েছিল বলে জানান তিনি। বারবার কেনো গাঁজা গাছ জন্মাচ্ছে তার সঠিক কারণ জানেন না তিনি। পূর্বের গাঁজা গাছ উদ্ধারের পর একটি তদন্ত কমিটি গঠন করা হয়। সেই তদন্ত কমিটির প্রতিবেদন পেলে আমরা জানতে পারবো কেনো গাছগুলো জন্মাচ্ছে। এছাড়াও আগামীকাল মিটিং করে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।