• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর সহায়তায় এলাকার উন্নয়ন করতে চাই-বগুড়া-৭ আসনের সংসদ সদস্য

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২, ২০২৪, ১১:১৮ পূর্বাহ্ণ
প্রধানমন্ত্রীর সহায়তায় এলাকার উন্নয়ন করতে চাই-বগুড়া-৭ আসনের সংসদ সদস্য

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : বগুড়া-৭ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ মোস্তফা আলম নান্নু বলেছেন, নানা করনে আমার সাংসদীয় এলাকার নাম ও দূর্নাম রয়েছ, এটি একটি দূর্গম এলাকা। প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশে আমি এলাকায় কাজ করেছি এবং চিকিৎসক হিসাবে মানুষে সেবা করেছি। সেই কারনেই সাধারন মানুষ ভোট দিয়ে আমাকে সংসদ সদস্য নির্বাচিত করেছেন।

আজ শুক্রবার (০২ ফেব্রুয়ারী) বিকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সংসদ সদস্য এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমার আশা ও আকাংখা এলাকার মানুষের সেবা করা। আমার এলাকাটি এখনো অনুন্নোত। রাস্তা-ঘাট, মাদ্রাসা, মসজিদসহ বিভিন্ন উন্নয়নে ঘাটতি রয়েছে। আমি আশা করি প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সহায়তায় এলাকার উন্নয়ন করতে পারবো।

এর আগে, বিকালে টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানান বগুড়া-৭ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ মোস্তফা আলম নান্নু। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন। এসময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। #