• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

উজিরপুর রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ৩, ২০২৪, ১০:২৭ পূর্বাহ্ণ
উজিরপুর রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠণ

জেলার উজিরপুর রিপোর্টার্স ইউনিটির কার্যকরী পরিষদের কমিটি গঠণ উপলক্ষে শনিবার সকালে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় পালকি রেস্তোরায় ইউনিটির বিদায়ী সভাপতি জহির খানের সভাপতিত্বে আলোচনা সভা শেষে ১৬ সদস্য বিশিষ্ট ২০২৪ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক ও দৈনিক জনকণ্ঠ পত্রিকার বরিশালের স্টাফ রিপোর্টার খোকন আহম্মেদ হীরা প্রধান অতিথি হিসেবে নবগঠিত কমিটি ঘোষণা করেছেন। কার্যকরী কমিটিতে কণ্ঠভোটে এসএম আউয়াল খান সভাপতি, জালিছ মাহামুদ শাওন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কমিটির নির্বাচিত অন্যান্যরা হলেন-সহসভাপতি মোহাম্মদ মনিরুল ইসলাম, আল-আমি সরদার ও আশ্রাফুল হোসেন সাব্বির। যুগ্ন সাধারণ সম্পাদক মামুন খন্দকার ও জিয়াউল করিম। কোষাধ্যক্ষ সরদার মাইনুল, দপ্তর সম্পাদক সৈয়দ মাহমুদ আহমেদ সবুজ, সহদপ্তর সম্পাদক সাইমুন সেরনিয়াবাত, ক্রীড়া সম্পাদক রাসেল খান, প্রচার সম্পাদক জুলমাত হোসেন, সহপ্রচার সম্পাদক ছোবাহান হাওলাদার, কার্যকরী সদস্য সফিকুল আলম করিম খান, শ্যামল মজুমদার ও আল মাহমুদ মিলন।