মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:-
মেহেন্দিগঞ্জ উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে ক্ষতিকর জালের ব্যবহার বন্ধে জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে মেহেন্দিগঞ্জ উপজেলার চরগোপালপুর ও মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়ন এ নিষিদ্ধ ঘোষিত বাঁধা জাল সহ অন্যান্য ক্ষতিকর (বেহুন্দিজাল, চরঘেরা জাল, চায়না জাল, কারেন্ট জাল,ল ও পাইজাল) ব্যবহার বন্ধে জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক নের্তৃবৃন্দ ও জেলেদের নিয়ে জনসচেতনতা সভা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন মেহেন্দিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামাল হোসেন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চরগোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল বারী মনির, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন বেপারী, ইউপি সদস্য মোঃ নাছির উদ্দীন, ইউপি সদস্য মোঃ মনির চাপরাশি, প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান ডেলটা, মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আবুল কালাম সহ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামাল হোসেন দেশের মৎস্য সম্পদ রক্ষার স্বার্থে এসব ক্ষতিকর জালের ব্যাবহার বন্ধে সকলের উদ্দেশ্যে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।