• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে সাজাপ্রাপ্ত ডাকাত গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ৪, ২০২৪, ১৩:৩০ অপরাহ্ণ
বাকেরগঞ্জে সাজাপ্রাপ্ত  ডাকাত গ্রেপ্তার

রিয়াজ শরীফ, বাকেরগঞ্জ:
বরিশালের বাকেরগঞ্জে ডাকাতি মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক ডাকাতকে গ্রেপ্তার করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ।

রবিবার (৪ ফ্রেব্রুয়ারি) দিবাগত রাত ৩টায় গ্রেপ্তারকৃত ডাকাত মোঃ রুবেল সিকদার ওরফে রুস্তুমকে (৩৫) ঢাকার চকবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

বাকেরগঞ্জ থানা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিন থেকে ডাকাত মোঃ রুবেল সিকদার ওরফে রুস্তুম পরিচয় গোপন করে ছদ্দনাম ধারণ করে বাকেরগঞ্জ ও ঢাকাসহ বিভিন্ন স্থানে ডাকাতি সংঘঠিত করে আসছিলো।
বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আফজাল হোসেন বলেন, সাজা ওয়ারেন্টমূলে পালিয়ে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই আবুল বাসারের নেতৃত্বে পুলিশের একটি টিম ডাকাত রুবেলকে গ্রেপ্তার করে আদালতে সোর্পদ করেছে। ডাকাত রুবেলের নামে বাকেরগঞ্জ, ঢাকার উত্তরা, খিলগাঁও সহ বিভিন্ন থানায় ৬টি ডাকাতির মামলা রয়েছে।
রুবেল ওরফে রুস্তম ডাকাতের বাড়ি উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের বড় রঘুনাথপুর গ্রামের মোঃ আশরাফ আলী সিকদারের ছেলে।