• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে বাসের চাপায় নারী নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ৫, ২০২৪, ১১:৩৬ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে বাসের চাপায় নারী নিহত

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাসের চাপায় পাচি বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন।

আজ সোমবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসদুপুর উপজেলার পুরাতন মুকসুদপুরে এ দুর্ঘটনা ঘটে।

মুকসুদপুর থানার অফিসার (ওসি) মোহাম্মদ আশরাফুল আলম দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত পাচি বেগম মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের কুলাকুনা গ্রামের মৃত মোমিন কারিকরের স্ত্রী।

ওসি মোহাম্মদ আশরাফুল আলম জানান, দুপুরে ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন নিহত পাচি বেগম। এ সময় ঢাকাগামী ইমাদ পরিবহনের যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি আরো জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর বাসটি পালিয়ে যায়। #