• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ৫, ২০২৪, ১১:২৯ পূর্বাহ্ণ
বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোরটার, গোপালগঞ্জ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় আর্ট স্কুল এ প্রতিযোগিতার আয়োজন করে।

আজ সোমবার (০৫ ফেব্রুয়ারি) সকালে বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সের এম্পিথিয়াটারে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিযোগীতা অনুষ্ঠানে টুঙ্গিপাড়া সহকারী কমিশনার (ভূমি) জহিরুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, আর্ট স্কুলের প্রধান প্রশিক্ষক কামরুজ্জামান সাগর, আর্ট স্কুলের সাধারণ সম্পাদক শেখ রাজিকুর রহমান পলেনসহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় তিনটি গ্রুপে প্রায় ২ শতাধিক শিশুরা অংশগ্রহণ করে। এতে শিশুরা স্মৃতিসৌধ, বঙ্গবন্ধুর ছবি অঙ্কন, জাতীয় পতাকার ছবিসহ বিজয় দিবসের বিভিন্ন ছবি অঙ্কন করে। পরে প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। #