• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাগেরহাটে ৮ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ৫, ২০২৪, ০৬:২৮ পূর্বাহ্ণ
বাগেরহাটে ৮ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

এম এস খালিদ, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের ফকিরহাটে ৮ কেজি গাঁজসহ মোজাহিদ গাজী (২৯) ও মো. তুহিন শেখ (৩৫) নামে দুই কারবারিকে আটক করেছে বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকশ টিম।

সোমবার (৫ ফেব্রুয়ারি) ভোরে ফকিরহাট থানার টাউন নওয়াপাড়া মোড় থেকে তাদের আটক করা হয়।

বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক স্বপন কুমার রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক মোজাহিদ গাজী খুলনার দাকোপ থানার সুতারখালী গ্রামের শহীদ গাজীর ছেলে ও মো. তুহিন শেখ বাগেরহাটের কচুয়া উপজেলার টেংরাখালী গ্রামের আব্দুল হালিম শেখের ছেলে।

পুলিশ পরিদর্শক স্বপন কুমার রায় জানান, গোপন সংবাদে জানতে পারি, ফকিরহাট থানার টাউন নওয়াপাড়ার মোড় থেকে মাদকের একটি বড় চালান হাত বদল হবে। এমন সংবাদের ভিত্তিতে আমার নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি চৌকশ দল ভোর রাত থেকে সাদা পোশাকে অবস্থান করে। এসময় দুই যুবক মাদক দ্রব্য গাঁজা হাত বদলের চেষ্টা করলে হাতেনাতে ওই দুই মাদক কারবারিকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটক আসামিরা দীর্ঘদিন ধরে ঘটনাস্থলসহ বিভিন্ন থানা এলাকার বিভিন্ন বাজারে অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রি করে আসছিল বলে গোয়েন্দা তথ্য ছিল তাদের কাছে।

এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রণ আইনে ফকিরহাট থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন বলেও জানান এ কর্মকর্তা।