• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ৬, ২০২৪, ০৮:৫২ পূর্বাহ্ণ
ক্রীড়া ও সাংস্কৃতিক  প্রতিযোগিতার উদ্বোধন

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মাহিলাড়া অনন্ত নারায়ণ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু’র সভাপতিত্বে বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন বরিশাল জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন কবিরাজ, সাধারণ সম্পাদক আবুল কালাম মৃধা, মুক্তিযোদ্ধা মোল্লা মুজিবুল হক। বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রণয় কান্তি অধিকারী সহ অন্যান্যরা।