• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গাঁজাসহ বিক্রেতা গেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ৬, ২০২৪, ০৮:৫৩ পূর্বাহ্ণ
গাঁজাসহ বিক্রেতা গেপ্তার

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ দেড় কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা ইদ্রিস হাওলাদারকে (৫০) গ্রেপ্তার করেছে র‌্যাব-৮ এর সদস্যরা। সোমবার বিকেলে বরিশালের গৌরনদী উপজেলার মাগুরা নতুন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইদ্রিস ওই এলাকার মৃত কাদের হাওলাদারের ছেলে। এঘটনায় থানায় মামলা দায়েরের পর মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বরিশাল র‌্যাব-৮ এর মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।