• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সেচ্ছাসেবকদের তালিকা গঠনে বামনায় কর্মশালা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ৬, ২০২৪, ১৪:০৩ অপরাহ্ণ
সেচ্ছাসেবকদের তালিকা গঠনে বামনায় কর্মশালা

স্টাফ রিপোর্টার
দ্রুত মানবিক সহায়তা প্রদানের জন্য বরগুনায় সেচ্ছাসেবীদের তালিকা গঠনের লক্ষ্যে বামনায় স্টেক হোল্ডারদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অক্সফাম বাংলাদেশের সহায়তায় স্থানীয় উন্নয়ন সংস্থা জাগোনারীর মাধ্যমে বরগুনায় সেচ্ছাসেবকদের তালিকা গঠনের (ভলান্টিয়ার পুল) প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে। এ লক্ষ্যে পাথরঘাটা উপজেলায় আয়োজিত কর্মশালায় স্থানীয় বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনসহ ৪০ জন অংশগ্রহণ করে তাদের মতামত তুলে ধরেন।

এসময় বামনা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলতাফ হাওলাদার, মহিলা ভাইরাস চেয়ারম্যান রুমি খানম, রামনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম জোমাদ্দার,
প্রেসক্লাবের সাবেক সভাপতি ওবায়দুল কবির আকন্দ দুলাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, রেড ক্রিসেন্ট এর দলনেতা হাসিব, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সিরাজুল ইসলাম,
জাগোনারীর প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ মনিরুজ্জামান প্রিন্স, ফিল্ড অফিসার মহিউদ্দিন, প্রদেশ মিস্ত্রী সাধারন সম্পাদক আমাদের পাঠশালা, সহ অন্যান্য কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

কর্মশালা থেকে জানানো হয়, সেচ্ছাসেবীদের তালিকা গঠনে প্রতিটি উপজেলা ও ইউনিয়নের প্রতিনিধিত্ব থাকবে এবং সেচ্ছাসেবীদের তালিকা উন্মুক্ত করা হবে। যারা ভবিষ্যতে যে কোন দূর্যোগ মোকাবেলায় সরকারি ও বেসরকারী সংগঠনের সাথে কাজ করার জন্য তাদের দক্ষতা বৃদ্ধি করা হবে।

অংশগ্রহণকারী স্টেক হোল্ডাররা জাগোনারীর ভূয়সী প্রশংসাসহ ভলান্টিয়ার পুলের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সহযোগিতা করার আস্বস্ত করেছেন।