• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে দুর্যোগ ঝুঁকিহ্রাসে সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ৮, ২০২৪, ১২:০৮ অপরাহ্ণ
বরিশালে দুর্যোগ ঝুঁকিহ্রাসে সভা

বরিশাল

বরিশালের সদর উপজেলার চরমোনাই ইউনিয়নে দুর্যোগ ঝুঁকিহ্রাসে প্রতিবন্ধী ব্যক্তি সহায়ক পরিবেশ তৈরীতে ও দুর্‌যােগ মােকা‌বলোর র্কমপ‌রকিল্পনার ভ্যালিভেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার চরমোনাই ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্দ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।

আভাসের আয়োজনে ও হ্যান্ডিকাপ ইন্টারন্যাশনাল এর সহায়তায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনালের ইনক্লুশন অফিসার সফিউজ্জামান জনি, আভাসের মনিটরিং অফিসার প্রদিপ দাস, এল.এস.সি.এইচ.ভি.পি. প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মাহমুদ শোয়েব, প্রকল্পের নাজমুন্নাহার ও নাহার আক্তার।

৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও আভসের এলএসসিএইচভিপি প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় দুর্যোগ মোকাবেলার আপদকালিন কর্মপরিকল্পনা অনুমোদন করা হয়। সভায় চরমোনাই ইউনিয়নের দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির ৪০ জন সদস্য অংশগ্রহন করেন। ##