• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বানারীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ৮, ২০২৪, ১৪:৩০ অপরাহ্ণ
বানারীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

বানারীপাড়া প্রতিনিধি।। বানারীপাড়ায় উপজেলার মধ্য বাইশারী গ্রামের রিয়াজ শরিফের শিশু পুত্র রমজান (০২) বাড়ির পুকুরে পরে মর্মান্তিক মৃত্যু হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার ০৮ ফেব্রুয়ারী সকালে মা কোথাও শিশুটি দেখতে না পেয়ে বাড়ির সংলগ্ন পুকুরে খুঁজলে ডুবন্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করেন। পরবর্তীতে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন। #