গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য এ্যাডভোকেট বলরাম পোদ্দারের মা শান্তি লতা পোদ্দার (৯২) বার্ধক্যজনিত কারনে বৃহস্পতিবার সকাল নয়টায় ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীণ অবস্থায় পরলোকগমণ করেছেন। মৃত্যুকালে তিনি ৪ পুত্র ও ১ কন্যা রেখে গেছেন। একইদিন বিকেলে ভারতের কোলকাতায় তার অন্ত্যেষ্টিক্রীয়া সম্পন্ন করা হবে। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।