স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে গাছের সাথে ধাক্কা লেগে সৌরভ শেখ (২১) নামে এক মোটর সাইকেল চালক নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো দুজন।
আজ শুক্রবার (০৯ ফেব্রুয়ারী) দুপরে কাশিয়ানী উপজেলার পারুলিয়া ইউনিয়নের ভেন্নাবাড়ী এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
কাশিয়নী থানার উপ-পরিদর্শক সাদেকুল ইসলাম দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত সৌরভ শেখ কাশিয়ানী উপজেলার পারুলিয়া ইউনিয়নের ছোট পারুলিয়া গ্রামের হোসেন শেখের ছেলে।
উপপরিদর্শক সাদেকুল ইসলাম জানান, আরো দুই সঙ্গী নিয়ে দ্রুত গতিতে মোটর সাইকেল চালাচ্ছিলেন সৌরভ। এসময় মোটর সাইকেলটি ভেন্নাবাড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্র হারিয়ে গেলে সড়কের পাশের একটি গাছের সাথে সাজোড়ে ধাক্কা লাগে।
এতে সৌরভসহ মোটর সাইকেল আরোহী তিনজন মারাত্মক আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরতঃ চিকিৎসক সৌরভকে মৃত ঘোষনা করেন।
তিনি আরো জানান, আবেদনের প্রেক্ষিতে ময়নাকদন্ত ছাড়াই নিহতের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। #