• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরগুনার তালতলীতে ৫৬ অবৈধ বেহুন্দি জাল পুড়িয়ে ধ্বংস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১১, ২০২৪, ১৫:৫৬ অপরাহ্ণ
বরগুনার তালতলীতে ৫৬ অবৈধ বেহুন্দি জাল পুড়িয়ে ধ্বংস

মংচিন থান তালতলী প্রতিনিধি।।
বরগুনার তালতলী উপজেলায় মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ ৫৬ টি বেহুন্দি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত ।

শনিবার (১০ ফেব্রুয়ারি) উপজেলার গাবতলী ও নকরি খেয়াঘাট এলাকায় বেহুন্দি জালসহ অন্যান্য অবৈধ জালের ব্যবহার রোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট এসে. এম. মশিউর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস. এম. মাহমুদুল হাসান, খামার ব্যবস্থাপক মো: হারুন অর রশীদ, সহকারী মৎস্য কর্মকর্তা নয়ন চন্দ্র শীলসহ পুলিশ ও আনসার সদস্যগন উপস্থিত ছিলেন।

পরবর্তীতে ম্যাজিস্ট্রেট এস. এম. মশিউর রহমান এর নির্দেশে মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ বেহুন্দি জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। #