• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মোফাজ্জল হোসেন খান বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১১, ২০২৪, ১৩:২৯ অপরাহ্ণ
মোফাজ্জল হোসেন খান বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত

বরিশাল নগরীর মোফাজ্জল হোসেন খান বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল মহনগর যুবলীগের যুগ্ম আহবায়ক ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন।

রোববার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে নগরীর মোফাজ্জল হোসেন খান বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রঙ্গনে এসএসসি ২০২৪ ইং সালের পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পরে বিদ্যালয়ের বিদায়ী শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ এবং ষষ্ঠ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়।

স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আশরাফউজ্জামান খান রনির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের সাবেক সাধারন সম্পাদক মাহিদুর রহমান মাহাদ।

এছাড়াও স্কুল ম্যানেজিং কমিটির সদস্য আঃ রশিদ মিয়া, মোঃ আনোয়ার হোসেন, দাতা সদস্য আক্তারুজ্জামান খান মাসুদ, সমাজ সেবক সামসুজ্জামান টুটুল, খিজির হায়াত রনি, সমাজ সেবক কাজল সিকদার ও রাসেল সিকদার, মহানগর ছাত্রলীগ নেতা আরিফুর রহমান অপুসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও বিভিন্ন অতিথিরা উপস্থিত ছিলেন।