• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

উপজেলা চেয়ারম্যান প্রার্থীর পথসভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১২, ২০২৪, ১২:১২ অপরাহ্ণ
উপজেলা চেয়ারম্যান প্রার্থীর পথসভা

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান দলীয় নেতাকর্মীদের নিয়ে পথসভা করেছেন।
সোমবার বিকেলে গৌরনদী বাসষ্ট্যান্ডস্থ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে পথসভায় বক্তব্য রাখেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ হাবিবুর রহমান। এসময় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের গৌরনদী উপজেলা শাখার নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এরআগে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান ঢাকা থেকে গৌরনদীর উদ্দেশ্যে আসলে ভুরঘাটা থেকে শতাধিক নেতাকর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে তাকে বরন করেন।