বরগুনা জেলা প্রতিনিধি:
বরগুনা সদর উপজেলার চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. মনির হোসেন সরদার (৪৭) কে গ্রেফতার করেছে বরগুনা পুলিশ। দীর্ঘদিন যাবত মাদক ও অস্ত্রসহ তিনটি মামলায় গ্রেফতারী পরোয়ানা নিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন আসামি মনির। সোমবার ( ১২ ফেব্রুয়ারি) দুপুরে ২ নং গৌরীচন্না ইউনিয়নের খেজুরতলা গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. মনির হোসেন সরদার বরগুনা সদর উপজেলার নলটনা ইউনিয়নের মৃত মো. সফেজ উদ্দিন সরদারের ছেলে।
বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম মিজানুর রহমান জানান, গ্রেফতারকৃত মো. মনির হোসেনের বিরুদ্ধে সদর থানায় ২০১৪ সাল থেকে ১২ টি বিভিন্ন মামলা রয়েছে। এরমধ্যে তিনটি মামলায় সে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। মামলার পর থেকে সে বিভিন্ন এলাকায় পলাতক জীবন-যাপন করে আসছিলো। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।