মোবারক হোসেন রুবেল, ধর্মপাশা প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে ওই শিক্ষা প্রতিষ্ঠানটির ২২৭জন এসএসসি পরীক্ষার্থীকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার দুপুরে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এই অনুষ্ঠানের আয়োজন করে। মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বিজন কুমার তালুকদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ইউএনও অতীশ দর্শী চাকমা। প্রভাষক নির্মল চন্দ্র সরকারের সঞ্চালনে অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রভাষক সুজন সরকার, সহকারী শিক্ষক শিপন তালুদার,বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির বিদ্যুৎসাহী সদস্য মোস্তাক আহমেদ,সদস্য কামাল হোসেন, এসএসসি পরীক্ষার্থী রুবাইয়াতুল জান্নাত, অন্তরা বনিক, মুসফিক আহমেদ, তুহিন মিয়া প্রমুখ। এর আগে সেখানে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।#