• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জের বাসের ধাক্কায় নারী নিহত, আহত-৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৩, ২০২৪, ১৭:২৯ অপরাহ্ণ
গোপালগঞ্জের বাসের ধাক্কায় নারী নিহত, আহত-৩

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় ফাতেমা বেগম (২২) নামে এক নারী নিহত হয়েছেন। এতে স্বামী সন্তানসহ আহত হয়েছেন আরো তিনজন।

আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাজড়ায় এ দূর্ঘটনা ঘটে।

স্বামী-সন্তানের সামনে ফাতেমা (২২)নামে এক নারী নিহত হয়েছেন।একই ঘটনায় তার শিশু ছেলে রাফাত কাজী(৭)ও স্বামী ভ্যান চালক ইমদাদুল(২৭) ও মামা রিজাউল ( ৬০)গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার(১৩ ফেব্রুয়ারি)বিকাল তিন টায় ঢাকা-খুলনা মহাসড়ক কাশিয়ানী উপজেলার নিচু মাজড়া নামক স্হানে এ দূর্ঘটনা ঘটে।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ফাতেমা বেগম নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মাইটকুমরা গ্রামের ভ্যান চালক ইমদাদুলের স্ত্রী। আহতরা হলেন, স্বামী ইমদাদুল (২৭), শিশু ছেলে রাফাত কাজী (৭) ও মামা রিজাউল (৬০)।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী গ্রামীন পরিবহনের একটি যাত্রীবাহী বাস একই দিকে দিয়ে আসা একটি আটো ভ্যানকে পিছন দিকে ধাক্কা দেয়। এতে ফাতেমাসহ ৪জন আহত হন।

পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ফাতেমাকে মৃত ঘোষণা করে। গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দূর্ঘটনার পর ঘাতক বাসটি দ্রুত পালিয়ে যায়। #