পটুয়াখালী প্রতিনিধি।।
পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখার অভিযানে ১শ পিচ ইয়াবাসহ এক যুবক আটক হয়েছে। আটককৃত যুবকের নাম মো. শহীদুল ইসলাম(৩০)। শহীদুল পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের কাকড়াবুনিয়া গ্রামের মো. মিনহাজ উদ্দিন হাওলাদারের ছেলে। সোমবার (১২ ফেব্রুয়ারি) রাত ৯ টায় জেলার ভুরিয়া ইউনিয়নের শৌলা গ্রামের হাফেজ হাসান খলিফা (৩০) এর মুদি দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়।
ঘটনার বরাত দিয়ে ডিবির অফিস ইনচার্জ একেএম আজমল হুদা বলেন, গোপন সংবাদের ভিওিতে এসআই সম্বিত রায় এর নেতৃত্বে অভিযান চালায় ডিবি পুলিশ। অভিযানকালে আটককৃতর দেহ তল্লাশি করলে তার জ্যাকেটের বাম পকেট থেকে একটি নীল প্যাকেটে ১শ পিচ ইয়াবা পাওয়া যায়।##