• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে অগ্নিকান্ডে পুড়লো ব্যবসায়ীর বসতঘর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৩, ২০২৪, ০৯:০৯ পূর্বাহ্ণ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বাকাই গ্রামে অগ্নিকান্ডে রাহাত মিয়া নামের এক ব্যবসায়ীর বসতঘর সম্পূর্ন ভষ্মিভূত হয়েছে। সোমবার মধ্যরাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবরপেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণ করেছেন।
গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মোঃ বিপুল হোসেন জানান, খবরপেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বসতঘরটি আগুনে সম্পূর্ন ভষ্মিভূত হয়েছে। সর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।