• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মেট্রোরেলের পন্য নিয়ে মোংলা বন্দরে ভিড়লো জাহাজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৪, ২০২৪, ১৪:৪১ অপরাহ্ণ
মেট্রোরেলের পন্য নিয়ে মোংলা বন্দরে ভিড়লো জাহাজ

এম এস খালিদ, বাগেরহাট প্রতিনিধি:

মেট্রোরেলের ২য় চালান নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে পানামা পতাকাবাহী জাহাজ এমভি “কিয়ো কোরাল”।

মঙ্গলবার (১৪ই ফেব্রুয়ারি) বিকাল ৩টায় জাহাজটি বন্দরের ৮নম্বর জেটিতে নোঙর করেছে।

জাহাজটিতে মেট্রোরেলের ৪৯১ পিচ সিমেন্টের পাইল রয়েছে। এর আগে ভিয়েতনাম বন্দর থেকে গত ৬ই ফেব্রুয়ারি মেট্রোরেলের মালামাল নিয়ে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে “এমভি কিয়ো কোরাল”।

“এম ভি কিয়ো কোরাল” জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শীপ কোম্পানীর ব্যবস্থাপক মো: ওয়াহিদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, জাহাজটি মোংলা বন্দরের ৮ নং জেটিতে ভিড়েছে।

মেট্রোরেলের এ সকল মালামাল খালাসের সঙ্গে সঙ্গেই নদী পথে বিশেষ নৌযানে (বার্জ) করে তা নেওয়া হবে ঢাকার উত্তরার দিয়াবাড়ী মেট্রোরেলের ডিপোতে।