স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে তিন শতাধিক দু:স্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এ কম্বল বিতরণ করা হয়।
আজ শুক্রবার দুপুরে সদর উপজেলা পাথালিয়া গ্রামে এ কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক লায়ন শেখ আজগর লস্কর।
মুক্তার হোসেন মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির কাযর্নির্বাহী সদস্য শেখ মো. ইমরান, জেলার শাখার আহবায়ক মো. মিলু শেখ, সদস্য মো. শফিকুল ইসলাম চৌধুরী, মো. লুৎফার রহমান, প্রভাষ বাড়ৈ, টুঙ্গিপাড়া উপজেলা শখার সভাপতি শেখ মুকুল, সাধারন সম্পাদক মারুফ শেখ, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লুনা খান বক্তব্য রাখেন।
পরে অতিথিবৃন্দ তিন শতাধিক দু:স্থ ও আসহায় মানুষের হাতে কম্বল তুলে দেন। #