• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গরীবের সাহস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৭, ২০২৪, ১৭:৪০ অপরাহ্ণ
গরীবের সাহস

রিয়াজুল হক সাগর।

দারিদ্রতা নিত্য সঙ্গী
নিত্য পণ্যের দামে,
অভাবের সংসার আমার
টাকাই আসল কামে।

সত্য বাদের অস্তিত্ব নেই
এই ধরনির বুকে
মিথ্যে বাদের জয় হয়েছে
সত্য শুধু মুখে।

আসুক ফিরে এই জগতে
সত্য বাদির দল,
সাহস নিয়ে যাও এগিয়ে
দারিদ্রতায় বল।