• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বানারীপাড়ায় ২২৯ বছরের ঐতিহ্যবাহী সূর্যমণির মেলা শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৭, ২০২৪, ১৪:৩২ অপরাহ্ণ
বানারীপাড়ায় ২২৯ বছরের ঐতিহ্যবাহী সূর্যমণির মেলা শুরু

এস মিজানুল ইসলাম, বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা।। শুরু হলো ১৫ দিন ব্যাপী বানারীপাড়ার ঐতিহ্যবাহী সূর্যমণির মেলা। বানারীপাড়া উপজেলার বেতাল গ্রামের মোল্লা পরিবারের জমিতে এ মেলা অনুষ্ঠিত হয়।

সূর্যমণি মেলা এবছর ২২৯ বছরের ঐতিহ্য বহন করছে। শুক্রবার ১৬ ফেব্রুয়ারী সকাল ১০ টায় মেলা কমিটির সভাপতি ভক্ত কর্মকারের উপস্থিতিতে বানারীপাড়া পুজা উদযাপন পরিষদের সভাপতি দেবাশীষ এ মেলার উদ্বোধন করেন।
এলাকার সূর্যদেব মন্দিরের ঠাকুর কৃষ্ণ কান্ত পুরোহিত ও হিন্দুগণ সুর্যকে প্রনামীর মাধ্যমে আচার কাজ শেষ করেন। এর পরই শুরু হয় মেলার আয়োজন।

এ বারের মেলায় ইতিমধ্যে এ অঞ্চলের আর এক ঐতিহ্য দি লঙ্খন দাস সার্কস। পুতুল নাচ, যাত্রা, নাগর দোলা, চড়ক গাছ, ছোটদের রেলপথের গাড়ি, ঐতিহ্যবাহী মিষ্টি পানের দোকান, কাঠের তৈরী টেবিল, চেয়ার, খাট, সোফাসহ বিভিন্ন আসবাব পত্র, ভাত খাবার দোকান, বিভিন্ন এলাকা থেকে আসা মিষ্টির দোকান, মনোহারির দোকান, শিশুদের বিভিন্ন খেলনা, মহিলাদের জন্য ষ্টেশনারী, কাঠের তৈরী বিভিন্ন সো-পিচ, কামারদের তৈরি দা-কাচি, খোন্তা, কাঠের তৈরী খেলনা, গার্মেন্টস পণ্য, হস্ত শিল্পের পসরা, ফল ইত্যাদি। এ মেলা থেকে গ্রামাঞ্চলের ক্রেতাদের প্রয়োজনীয় সামগ্রী যা বছরান্তর পর কিনে থাকেন।
এছাড়া ও শুরু হয়েছে ভাগ্য ফিরানোর জন্য লটারী’র টিকিট বিক্রির বিভিন্ন পন্থা।।