• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

উপজেলা নির্বাচনে আবুল হাসানাত আব্দুল্লাহ’র অনুমতি নিয়ে প্রার্থী ঘোষণা।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৮, ২০২৪, ১৫:৪৭ অপরাহ্ণ
উপজেলা নির্বাচনে আবুল হাসানাত আব্দুল্লাহ’র অনুমতি নিয়ে প্রার্থী ঘোষণা।

হিজলা প্রতিনিধি।। উপজেলা নির্বাচনে বরিশালের হিজলায় জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ’র অনুমতি নিয়ে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু শিকদার।

১৮ ফেব্রুয়ারি বাদ মাগরিব উপজেলার কাউরিয়া বাজার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের নিয়ে এক আলোচনা সভায় সুলতান মাহমুদ টিপু তার প্রার্থিতা ঘোষণা করেন।

সভা শুরুতে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের বক্তব্যে বলেন একই পরিবারের দুইজন প্রার্থী হলে কর্মীদের অবস্থান কোথায়। এমন বক্তব্যের বিপরীতে সুলতান মাহমুদ টিপু তার বক্তব্যে বলেন কেউ গুজবে কান দেবেন না। বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক চিপ হুইপ পার্বত্য শান্তি চুক্তির রূপকার প্রণেতা আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ’র নির্দেশক্রমেই প্রাপ্তি হয়েছে। এমনকি প্রথমেই আমার মায়ের পায়ের ধুলা নিয়ে নিজ বাসায় তিনি দোয়া মিলাদ করে নির্বাচনী পদযাত্রা শুরু করে।

এসময়ে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি কাজী শাহাবুদ্দিন আহাম্মেদ, গুয়াবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুন্সী মোঃ ইসাহাক আমিন, গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ বিন কাশেম টেনু, ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালাম বেপারী, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হান্নান খান, বাজার ব্যবসায়ীদের পক্ষ থেকে মোঃ সেন্টু ভূঁইয়া, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন তালুকদার সহ স্থানীয় নেতৃবৃন্দ।