নাজমুজ সাকিব, পবিপ্রবি প্রতিনিধি :
“পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘র বিতর্কিত কর্মকর্তা রাসেল কর্তৃক শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে রাসেলকে চাকরিচ্যুত না করা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা স্থগিত থাকবে” – শিক্ষক সমিতি।
শিক্ষক লাঞ্ছনাকে কেন্দ্র করে ধীরে ধীরে উত্তাল হচ্ছে পবিপ্রবি’র শিক্ষার্থীদের আন্দোলন। “আমার শিক্ষক লাঞ্ছিত কেন, জবাব চাই প্রশাসন।” শিক্ষার্থীদের এক দফা এক দাবি অভিযুক্ত রাসেলকে চাকরিচুত্য করতে হবে। চাকরিচুত্য না করা পর্যন্ত তাদের আন্দোলন চলতে থাকবে।
উল্লেখ্য পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি মো: সামসুল হক ওরফে রাসেলের বিরুদ্ধে শিক্ষক লাঞ্ছিত করার অভিযোগ উঠে গত শনিবার ১৭ই ফেব্রুয়ারি।
অভিযুক্ত রাসেল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো: নজরুল ইসলামকে জীবননাশের হুমকিও দেয় এবং বলে, “তোর পেছনে কে আছে দেখে নেবো, তুই যা, দেখি তোর মাইর কে বাঁচায়”।এছাড়াও অভিযুক্ত রাসেল উপস্থিত শিক্ষকদের উপেক্ষা করে মো: নজরুল ইসলামকে আঘাত করেন বলে তিনি অভিযোগ করেন।ঘটনার বিষয়ে অভিযুক্ত সামসুল হক ওরফে রাসেল বলেন, বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি নিয়োগপ্রাপ্ত শিক্ষক শেখ তানজিলা দোলার সাথে মো: নজরুল ইসলামের বিভাগীয় বিষয়ে মতানৈক্য সৃষ্টি হয়।দোলা আমার আত্মীয় হওয়ায় আমি নজরুলকে তাঁর সাথে কোনো ঝামেলা না করার জন্য অনুরোধ করি। পরবর্তীতে এই বিষয়ে তাঁর সাথে কথা কাটাকাটির সৃষ্টি হয়।তবে অভিযুক্ত রাসেল মারামারির বিষয়টি অস্বীকার করেন।